ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দেশে করোনায় আরও ৮৮ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৩৬

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৬ হাজার ৩৬২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৩৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭ হাজার ১১৬ জন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪৩৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭ হাজার ১১৬ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৬ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে।


এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৫ হাজার ৯০১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ লাখ ৩৭ হাজার ৮৮৫ জন।


এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২১ কোটি ৯৪ লাখ ৪৬ হাজার ৪০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৫ লাখ ৪৮ হাজার ৭০১ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৯ কোটি ৬২ লাখ ৭০ হাজার ৫২১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৬২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭ হাজার ১১৬ জন।

ads
ads
ads

Our Facebook Page

↑